রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের পক্ষ থেকে সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের হাতে শুভেচ্ছাপত্র তুলে দেন রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর ডিএমডি শাহ আরিফ বিন হাবিব।
পরে রূপায়ণের পক্ষ থেকে কেক কেটে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের সিনিয়র এজিএম (ল্যান্ড) মো. সাখাওয়াত হোসাইন, ডেপুটি ম্যানেজার (ল্যান্ড) মোহাম্মদ আমজাদ হোসেন, মো. ওবায়দুল হক ও দেশ রূপান্তর সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইন।