এমপি আবু সুফিয়ান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতু নামকরণের প্রস্তাব

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতুর নামকরণের প্রস্তাব করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় তিনি কালুরঘাট সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিও তুলেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেলের জাতীয় সংসদে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

সংসদে দেওয়া বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, কালুরঘাট সেতু চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং এর সঙ্গে দেশের স্বাধীনতার ইতিহাস জড়িয়ে আছে। বহু বছর ধরে এই সেতুর কথা বলা হলেও এর বাস্তবায়ন হয়নি। চট্টগ্রাম-৯ আসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪ ওয়ার্ড নিয়ে গঠিত এবং এটি দেশের অর্থনীতি, শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্ণফুলী নদী ঘিরে গড়ে ওঠা এই এলাকা দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম-৯ আসনের রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, এই আসন থেকে যে দল নির্বাচিত হয়, সাধারণত সেই দলই সরকার গঠন করে-এমন একটি প্রচলিত ধারণা রয়েছে। সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন অনেক সময় ঘটে না। তাই জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত