দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। মঙ্গলবার রাতে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের পক্ষে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডিএমডি শাহ আরিফ বিন হাবিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের হাতে এ শুভেচ্ছা তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এসময় দায়িত্বপালন গণমাধ্যমসহ সবার সহায়তা চান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।