রূপায়ণ গ্রুপের সব কোম্পানির অ্যানুয়াল বিজনেস প্ল্যান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল নিজ নিজ কোম্পানিপ্রধানদের হাতে অ্যানুয়াল বিজনেস প্ল্যান-২০২৪ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, সাইফ আলী খাঁন অতুল, নওরিন জাহান মিতুল ও সাবরিনা রশীদ নোভা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল অ্যানুয়াল বিজনেস প্ল্যান-২০২৪ অর্জনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া রূপায়ণ সিটি উত্তরার মতো নতুন প্রকল্প হাতে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল অ্যানুয়াল বিজনেস প্ল্যান-২০২৪ বাস্তবায়নে সবাইকে লক্ষ্য নির্ধারণ করে টার্গেট অর্জনের পরামর্শ দেন।
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও অ্যানুয়াল বিজনেস প্ল্যান-এবিপি কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.) হস্তান্তর কার্যক্রম পরিচালনা করেন। এতে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসাইন সেলিম, এ এস এম সাইখুল ইসলাম, ব্রি. জেনারেল আবুল কালাম আজাদ (অব.), ব্রি. জেনারেল আহসান হাবিব (অব.) উপদেশমূলক বক্তব্য রাখেন।