জার্মান ডানপন্থিদের বিরুদ্ধে বিক্ষোভ

জার্মানিতে দিন দিন অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক সক্রিয় হচ্ছে ‘নব্য নাৎসি’ হিসেবে পরিচিত উগ্র ডানপন্থিরা। জার্মানি থেকে বিপুলসংখ্যক অভিবাসীকে বের করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তারা। তাদের সঙ্গে আঁতাত করার অভিযোগ উঠেছে উগ্র ডানপন্থি রাজনৈতিক দল অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ডের (এএফডি) বিরুদ্ধে। নাৎসি এবং এএফডির এই গোপন আঁতাত প্রকাশ্যে আসার পর প্রতিবাদে ফেটে পড়েছে পুরো জার্মানি, রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে লাখো মানুষ।

অভিবাসীদের দেশ থেকে বের করে দিতে নব্য নাৎসি ও এএফডির বৈঠকের খবর প্রকাশিত হওয়ার পর রাস্তায় নেমে আসছে মানুষ। গত শনিবার জার্মানিতে এক লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছে। ফ্রাঙ্কফুর্টে ৩৫ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছে।