সাবেক তিন প্রেসিডেন্টকে অযোগ্য ঘোষণা গার্ডিয়ান কাউন্সিলের

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ‘বিশেষজ্ঞ পর্ষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস)’ -এর সদস্য পদে নির্বাচনের জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনকারী রুহানি একজন সংস্কারপন্থি নেতা হিসেবে পরিচিত। ইরানের সর্বোচ্চ ক্ষমতা ধর ‘গার্ডিয়ান কাউন্সিল’ গত বৃহস্পতিবার রুহানিকে অযোগ্য ঘোষণা করে। 

ইরানের ইসলামি বিপ্লবের শাসনতন্ত্রে বলা রয়েছে, অ্যাসেম্বলি অব এক্সপার্টস ৮৮ সদস্যের সমন্বয়ে গঠিত যা ইরানের গার্ডিয়ান কাউন্সিলের সদস্য নির্বাচনে মতামত দেয়।

হাসান রুহানি ইরানের একজন সংস্কারপন্থি নেতা হিসেবে পরিচিত। তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের একজন সদস্য। এই পর্ষদের সদস্য নির্বাচিত হন আট বছরের জন্য। রুহানি আবারও এই পদে নির্বাচিত হতে চান। ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হামেমি রাফসানজানি এবং মাহমুদ আহমাদিনেজাদকেও অযোগ্য ঘোষণা করেছে গার্ডিয়ান কাউন্সিল। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা ৮৪ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। সম্ভবত নতুন করে নির্বাচিত বিশেষজ্ঞ পর্ষদ খামেনির উত্তরসূরি বাছাই করবেন।

ইরানের সংবিধান অনুসারে, ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিলকে পরিচালনা, পরামর্শ দেওয়া থেকে শুরু করে সদস্য নির্বাচনের গুরু দায়িত্ব পালন করে এই বিশেষজ্ঞরা।

২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী ব্যক্তি রুহানিকে অযোগ্য ঘোষণায় বিস্মিত হয়েছেন ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট এশাক জাহাঙ্গীরি। তিনি বলেন, ‘যে ব্যক্তি দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি এবং চেয়ারম্যান ছিলেন দীর্ঘ কয়েক বছর, ইসলামি কাউন্সিল ও বিশেষজ্ঞ পর্ষদের কয়েকবার দায়িত্ব পালন করেছেন এবং ছয় বছর আগেও দুই কোটি ৪০ লাখ ভোট পেয়েছেন; সেই ব্যক্তি কীভাবে অযোগ্য হন!’