নখের যত্নে তেল

বর্তমান সময়ের ব্যস্ততায় হাত-পায়ের নখের যত্ন নেওয়ার একদম সময় হয় না অনেকের। যার কারণে নখ একটু বড় করতে গেলেই ভেঙে যায়।

আবার শীতের মৌসুমে নখ আরও ভঙ্গুর হয়ে পরে। এ সময় নখের আর্দ্রতা ধরে রাখা জরুরি। আর এক্ষেত্রে প্রাকৃতিক তেল বেশ উপকারী।

নখের পুষ্টি ও শক্তি যোগাতে তেল ব্যবহার করা প্রয়োজন। এতে নখের কিউটিকল আর্দ্র থাকে, দ্রুত বৃদ্ধি পায় এবং দেখতে চকচকে হয়।

কিউটিকল অয়েল

ভঙ্গুর ও হলদে নখের যত্নে কিউটিকল অয়েল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও উপকারি। ২ টেবিল চামচ আমন্ড অয়েল, ২টি ভিটামিন ই ক্যাপসুল, ১ টেবিল চামচ ল্যাভেন্ডার অয়েল এবং ১ টেবিল চামচ রোজহিপ অয়েল মিক্সড করে ঘরে বসেই তৈরি করা যায় কিউটিকল অয়েল। রাতে ঘুমাতে যাওয়ার আগে নখ ও তার চারপাশে ভাল করে মেখে নিন এই তেল।

নারকেল তেল

নখের উপর নারকেল তেল লাগান। এই তেলে থাকা প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান নখকে সংক্রমণ, ভঙ্গুর হওয়া থেকে রক্ষা করে। পাশাপাশি নখের বৃদ্ধিতে সাহায্য করে। নারকেল তেল ব্যবহার করলে নখ চট করে ভাঙবে না।

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল রক্ত সঞ্চালন বাড়ায়, কিউটিকল আর্দ্র রাখে এবং নখের বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও আছে ‘রাইসিনোলিয়েক অ্যাসিড’ যা নখ সুদৃঢ় করতে সহায়তা করে।

অলিভ অয়েল

নখের বৃদ্ধি, ফাটা ও ভঙ্গুরভাব কমাতে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল খুব উপকারী। এতে আছে ফ্যাটি অ্যাসিড যা চুল, ত্বক ও নখের আর্দ্রতা ধরে রাখে। এ ছাড়া অলিভ অয়েল নখের কিউটিকল নরম রাখতে সাহায্য করে।