সুদানের যুদ্ধরত পক্ষগুলো যুদ্ধাপরাধ করছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত সোমবার এই অভিযোগ করেছে। সংস্থাটি বলছে, সুদানের দারফুরে যুদ্ধরত সামরিক বাহিনী এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) অপরাধমূলক কর্মকা-ে লিপ্ত।
গত বছরের এপ্রিল থেকে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত বাহিনী এবং মোহামেদ হামদান দাগালোর অনুগত আরএসএফ সেনাদের মধ্যে লড়াই চলছে।
এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দৃষ্টি আকর্ষণ করে দেওয়া একটি বক্তব্যে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান বলেন, ‘আমার দপ্তরের পর্যালোচনার ভিত্তিতে, আমার মূল্যায়ন হচ্ছে, রোম সনদ অনুযায়ী দারফুরে সেনাবাহিনী এবং আরএসএফ যুদ্ধাপরাধ করেছে।’