গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমি বিজয়নগর উপজেলাকে একটি মডেল উপজেলা গড়ে যেতে চাই। বিজয়নগরের কোনো উন্নয়ন অপূর্ণ থাকবে না। শিক্ষা-সংস্কৃতির জন্য যা যা করার দরকার তাই করব। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই। আপনারা আজ যে জনসমুদ্র দেখিয়ে গণসংবর্ধনা দিয়েছেন, এজন্য আমি বিজয়নগরবাসীর কাছে চিরকৃতজ্ঞ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা। অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন, সহসভাপতি হাজী হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুনির্মল সাহা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হৃদয় আহমদ।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, ‘আমরা মন্ত্রী পেয়ে খুবই আনন্দিত। মন্ত্রী পেয়ে বিজয়নগরবাসী আজ ধন্য। তার হাত ধরে বিজয়নগর উন্নয়নের মহাসড়কে হাঁটবে। আমাদের প্রত্যাশা মন্ত্রীর প্রচেষ্টায় এ উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।’
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি লূৎফর রহমান মুকাই আলী, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামদুর রহমান মান্না, জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট তাসলিমা খানম নিশাত, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শুভনসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, ইউপি চেয়ারম্যানরা, বীর মুক্তিযোদ্ধারা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।