নবম-দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ

মুহাম্মদ আরিফুর রহমান

সহকারী অধ্যাপক

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

চতুর্থ  অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায়

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

৯. ‘জীবন বীমা করপোরেশন’ কোন ধরনের সংগঠনের অন্তর্গত?

ক. রাষ্ট্রীয় সংগঠন             খ. অংশীদারি সংগঠন     

গ. সমবায় সংগঠন                        ঘ. একমালিকানা সংগঠন

১০. ‘রচডেল সমবায় সমিতি’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৮৩৬ সালে               খ. ১৮৪০ সালে 

গ. ১৮৪৪ সালে               ঘ. ২০০১ সালে

১১. ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য কোনটি?

ক. দায় অসীম                

খ. দায় সসীম 

গ. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ

ঘ. তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা

১২. অংশীদারি ব্যবসায়ের পরিচালনায় দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি?

ক. পারস্পরিক বিশ^াস                খ. পারস্পরিক সুসম্পর্ক   

গ. সদস্যদের যোগ্যতা                  ঘ. চুক্তিপত্র 

১৩. মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন কত প্রকার?

ক. পাঁচ  খ. ছয়    গ. সাত  ঘ. আট        

১৪. সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়?

ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি

খ. পাবলিক লিমিটেড কোম্পানি 

গ. অসীম দায়সম্পন্ন কোম্পানি

ঘ. সাধারণ যৌথ মূলধনী কোম্পানি

১৫. একজন নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য হলো

র. ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে

রর. ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না 

ররর. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর    

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

১৬. পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে?

ক. ২     খ. ৩      গ. ৪      ঘ. ৫  

১৭. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ না থাকলে ব্যবসায় পরিচালনায় নিয়োজিত একজন অংশীদার ব্যবসায় হতে কত টাকা পারিশ্রমিক পান?

ক.  মাসিক ৫,০০০ টাকা 

খ. বার্ষিক ৫০,০০০ টাকা  

গ. অংশীদারের যোগ্যতা অনুযায়ী

ঘ. কোনো পারিশ্রমিক পাবে না

১৮. সমবায় পরিচালনায় নীতি হিসেবে গৃহীত হয়

র. একতাই বল                রর. পারস্পরিক সহযোগিতা  

ররর. গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা 

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর    

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

উত্তর

৯. ক, ১০. গ, ১১. খ, ১২. ঘ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ,

১৬. খ, ১৭. ঘ, ১৮. ঘ