অনেকে লিখতে চান, কিন্তু শুরুটা কীভাবে করতে হবে বুঝে উঠতে পারেন না। কেউ কেউ লেখালেখিতে পথচলা শুরু করেছেন, কিন্তু বারবার হোঁচট খাচ্ছেন। আবার অনেকে লেখালেখিতে বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পরও রয়ে গেছে নানা বিচ্যুতি। এ ধরনের সবার সমস্যার সমাধান রয়েছে জহির উদ্দিন বাবরের ‘লেখালেখির প্রথম পাঠ’ বইয়ে।
বইটি লেখালেখি শেখার সার্বক্ষণিক প্রশিক্ষক। সংগ্রহে থাকলে যখন খুশি প্রয়োজনীয় বিষয় দেখে নেওয়া যাবে। বইটিতে সাহিত্যের প্রায় সবকটি শাখা নিয়েই আলোচনা করা হয়েছে। তিনটি অধ্যায়ে সাজানো হয়েছে বইটি।
বইটির নানা অধ্যায়ে উঠে এসেছে- লেখার কলাকৌশল, পত্রিকায় লেখালেখির টিপস, প্রবন্ধ নিবন্ধ কলাম ফিচার ও প্রতিবেদন লেখার নিয়ম; অনুবাদের তরিকা; সাক্ষাৎকার নেওয়ার পদ্ধতি; সংবাদ ও প্রেস বিজ্ঞপ্তি লেখার নিয়মসহ বানান, বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে। লেখক এসব বিষয় আকর্ষণীয় শিরোনামের মাধ্যমে চমৎকার মুনশিয়ানার সঙ্গে তুলে এনেছেন। বইয়ের শেষের দিকে কিছু সমুচ্চারিত শব্দ উল্লেখ করে সেগুলোর বিভ্রাট দূর করেছেন ‘কিছু শব্দের চাই সতর্ক প্রয়োগ’ শিরোনামে। সবশেষে ‘প্রকাশনা : পরিকল্পনা থেকে পাঠকের হাতে’ শিরোনামে একটি বই বা পত্রিকা কয়টি স্তর পেরিয়ে, কত শ্রম ও সাধনার পর পাঠকের হাতে পৌঁছে নিপুণভাবে তা বয়ান করেছেন।
বইটিতে একটি মূল্যবান অভিমত দিয়েছেন মুহাম্মদ যাইনুল আবিদীন। আর ভূমিকায় লেখক লিখেছেন, ‘যারা লিখতে চান, যারা লেখালেখির পথে অনেক দূর এগিয়ে গিয়েছেন তাদের জন্য এই বই। লেখক না হয়েও এই সম্পর্কে ধারণা পেতে চাইলে আপনাকে পথ দেখাবে বইটি। এখানে অভিজ্ঞতার আলোকে সহজ ভাষায় টিপসনির্ভর আলোচনা করা হয়েছে। কেতাবি বিবরণ কম দেওয়া হয়েছে।’
লেখকপত্র প্রকাশন বইটি প্রকাশ করেছে। ৩০০ গ্রাম আর্ট কার্ডে পেপারব্যাক বাঁধাই এবং ৭০ গ্রাম অফ হোয়াইট কাগজে ঝকঝকে ছাপা ১৪৪ পৃষ্ঠা বইটির মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা। বিক্রি হচ্ছে বিশেষ কমিশনে। বইটির অফলাইন পরিবেশক- বাংলাবাজার ইসলামী টাওয়ারের রাহনুমা প্রকাশনী ও দারুল উলুম লাইব্রেরি। অনলাইন পরিবেশক- রকমারি, ওয়াফি লাইফ, কিতাবঘর এবং মোল্লার বই ডটকম। এছাড়াও বায়তুল মোকাররমের হাবিবিয়া বুক ডিপো, আওয়ার ইসলাম অফিস, একুশে বইমেলায় রাহনুমা প্রকাশনীর ৩৫০-৩৫১ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। কুরিয়ারে নিতে চাইলে যোগাযোগ করুন ০১৮২০৭২৬১৮০ নম্বরে।