ক্ষমায় মেলে মানসিক প্রশান্তি

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৩১ এএম

মানুষের জীবনে ভুল বোঝাবুঝি ও সম্পর্কের টানাপড়েন নতুন কিছু নয়। অনেক সময় অন্যের আচরণ আমাদের মনে ক্ষোভ তৈরি করে। কিন্তু সেই ক্ষোভ আঁকড়ে ধরে রাখলে নিজেকেই নানা সমস্যায় পড়তে হয়। এটা মানসিক শান্তি কেড়ে নেয় এবং হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। তাই ক্ষমাশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পৃথিবীর খ্যাতনামা ইসলামি স্কলার মুফতি মেঙ্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, অন্যের ক্ষমা প্রার্থনার অপেক্ষায় না থেকে নিজের প্রশান্তি ও আত্মার আরোগ্যের জন্য ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই উত্তম।

তিনি লিখেছেন, ‘কেউ ক্ষমা চাইবে, তারপর তাকে ক্ষমা করবেন, এমন অপেক্ষায় থাকবেন না। কারণ, হয়তো আপনাকে সারা জীবনই অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, মনে ক্ষোভ পুষে রাখা সহজ, অন্যের ওপর দোষ চাপানোও সহজ। কিন্তু এভাবে আপনি আসলে অন্যদের আপনার ওপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছেন। মানসিক প্রশান্তি ও আত্মার আরোগ্যের জন্য ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই উত্তম। আসুন, আমরা ক্ষমাশীলতার চর্চা জোরদার করি। এতে সম্পর্কের উন্নয়ন হবে এবং সমাজে সম্প্রীতি ছড়িয়ে পড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত