ইতালি

অভিবাসী আটক কেন্দ্রে অস্থিরতায় গ্রেপ্তার ১৪

ইতালিতে অভিবাসী আটক কেন্দ্রে অস্থিরতার কারণে ১৪ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী রোমের নিকটবর্তী একটি আটক কেন্দ্রে এক তরুণের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতার পর অভিবাসীদের গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার ইতালির পুলিশ এই খবর জানায়।

ইতালির ওই আটক কেন্দ্রের নাম পন্তে গ্যালেরিয়া। সেখানে অস্থিরতা ঠেকাতে নিরাপত্তা কর্মকর্তারা কাদানে গ্যাস নিক্ষেপ করেন। ফিউমিচিনো বিমানবন্দর-সংলগ্ন এই আটক কেন্দ্রে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের আটক রাখা হয়।

গত রবিবার ওই অভিবাসী আটক কেন্দ্রে অস্থিরতার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ ও এক  সেনা আহত হন।