আর মাত্র কয়েক দিন পরই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৪। সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, অভিনন্দন! নানা ধাপ পেরিয়ে তোমরা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় অবতীর্ণ হতে চলেছ। তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি আরও সুন্দর ও সহজ করতে আজ ক্লাসরুমে প্রকাশিত হলো দেশসেরা শিক্ষকদের বিষয়ভিত্তিক পরামর্শ। পরীক্ষার জন্য শুভকামনা রইল।