দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ডিম্বাণু সংরক্ষণ

দক্ষিণ কোরিয়ায় বেশ কিছুদিন ধরে শিশুর জন্মের হার কমছে। সিউল শহর কর্র্তৃপক্ষ এই সমস্যার সমাধানে নতুন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডিম্বাণু সংরক্ষণের জন্য বিশেষ ভর্তুকি দেওয়ার মতো সুবিধা চালু করা।

বিবিসি বলছে, গত বছর দক্ষিণ কোরিয়ায় নারীপ্রতি জন্মহার ছিল দশমিক ৭ শতাংশ। শিশুর জন্মহারের দিক থেকে বিশ্বের স্বল্পতম দেশের একটি এটি। দেশটিতে যে হারে বয়স্ক জনগণ বাড়ছে, সে তুলনায় জন্মহার কম হওয়ায় সেখানে দ্রুত জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে সরকার নানা রকম প্রণোদনা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে সাম্প্রতিক উদ্যোগ হচ্ছে সিউল শহর কর্র্তৃপক্ষের ডিম্বাণু হিমায়িত করে সংরক্ষণ করে রাখার প্রযুক্তিতে ভর্তুকি।