ইরানে আট বছরে সর্বোচ্চ মৃত্যুদন্ড

গত বছর ইরানের রক্ষণশীল শিয়া মতাবলম্বী শাসকগোষ্ঠী যত মৃত্যুদ- কার্যকর করেছে তা দেশটির ইতিহাসে আট বছরে সর্বোচ্চ। নরওয়ে-ভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)’ এবং ফ্রান্স-ভিত্তিক ‘টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি (ইসিপিএম)’ শীর্ষক দুই সংগঠন গতকাল মঙ্গলবার যৌথভাবে এই তথ্য প্রকাশ করে। বলা হচ্ছে, নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর সৃষ্ট বিক্ষোভ মৃত্যুদন্ড বাড়িয়েছে ৪৩ শতাংশ।

আইএইচআর এবং ইসিপিএমের প্রতিবেদনে বলা হয়, ইরানে ২০২৩ সালে কমপক্ষে ৮৩৪ জনকে ফাঁসি দেওয়া হয়েছে, যা গত দুই দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদন্ডের ঘটনা। মাহশা আমিনির মৃত্যুর প্রতিক্রিয়ায় মৃত্যুদন্ডের ব্যবহার ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।