রাশিয়ার শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কোবিলাশ এবং রুশ নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্তর সোকোলভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। ইউক্রেনের মাটিতে যুদ্ধাপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। আইসিসি বলেছে, ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলার জন্য ওই দুই রুশ কমান্ডার দায়ী।