প্রাণবন্ত জীবনের অভিজ্ঞতা উপভোগ করতে এবং স্বপ্নকে ছুঁয়ে দেখাতে রূপায়ণ লেক ক্যাসেলে অনুষ্ঠিত হলো প্রি রামাদান মিটআপ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় নান্দনিক স্থাপত্যশৈলীতে ১০৭ কাঠা জমির ওপর গড়ে ওঠা রূপায়ণ লেক ক্যাসেল পার্কে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলীনুর রহমান। তিনি বলেন, ‘শান্ত সুনিবিড় লেকের কোল ঘেঁষে গড়ে ওঠা ২৮৩টি পরিবারের প্রশান্তিময় আবাসস্থল হয়ে উঠেছে রূপায়ণ লেক ক্যাসেল। সব ধরনের কন্ডোমিনিয়াম সুবিধা রয়েছে এই প্রজেক্টে। কিছুসংখ্যক ফ্ল্যাট রয়েছে। আমরা রমজান উপলক্ষে বিশেষ একটি ছাড় দিতে চাই। যারা ক্রয় করবেন, তারা এই বিশেষ সুবিধা পাবেন।’
এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, প্রধান বিক্রয় কর্মকর্তা দেওয়ান ফয়সাল হকসহ রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগত অতিথিরা পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।