ধর্ষণ ও মানহানির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ভুক্তভোগী নারী এলিজাবেথ জেন ক্যারলকে এই অর্থ দিতে সময়ের আবেদন করেছিলেন ট্রাম্প। কিন্তু গত বৃহস্পতিবার একটি ফেডারেল আদালত ট্রাম্পের সেই আবেদন খারিজ করে দেয়।
ম্যানহাটানের ডিস্ট্রিক্ট জজ লুইস কাপলানের এ সিদ্ধান্ত আসার পর আগামী সোমবারের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে বন্ডে সই করতে হবে অথবা নগদ অর্থ পরিশোধ করতে হবে। তবে তিনি আপিলের সুযোগ পাচ্ছেন।
গত ২৬ জানুয়ারি ফেডারেল আদালত ট্রাম্পকে ধর্ষণ ও মানহানির মামলায় ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।