ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করেছে মেটা। গত মাসে খামেনির অ্যাকাউন্টগুলো বাতিল করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ঘটনাকে ‘অবৈধ ও অনৈতিক’ বলে জানিয়েছে ইরান সরকার।
তেহরান টাইমস বলছে, মেটা দাবি করেছে বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি বারবার লঙ্ঘন করায় খামেনির অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে গত শুক্রবার মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, এটা অবৈধ ও অনৈতিক। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বিপ্লবী নেতার অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাকস্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার লাখ লাখ অনুসারী ও সংবাদ প্রকাশের জন্যও অপমানজনক।