দিনভর রোজা রেখে ইফতারে দরকার হয় পুষ্টিকর কিছু। এছাড়া ইফতারে মিষ্টিমুখ না করলে কি চলে! সারাদিন না খেয়ে থাকার পর একটু ঠান্ডা ডেজার্ট সবাই পাতে রাখেন ইফতারে।
আর তাই সারাদিন পর ইফতারে এমন কিছু খাওয়া উচিত যা শরীরে দ্রুত অ্যানার্জি দেবে আবার সুস্থও থাকবেন।
সেরকম দই আর চিয়া সিডের মজাদার একটি স্মুদির রেসিপি এখানে দেওয়া হল,
উপকরণ
১টি কলা
১ কাপ দই
১ চা চামচ পিনাট বাটার (অপশনাল)
১ চা চামচ চিয়া সিড
রেসিপি
প্রথমে কলা কেটে টুকরো করে নিতে হবে। এরপর কেটে রাখা কলার টুকরা, দই, পিনাট বাটার ও চিয়া সিড একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
চাইলে চিয়া সিড ব্লেন্ড না করে আস্ত স্মুদিতে মিশিয়ে খেতে পারেন। সারাদিন রোজা রাখার পর এই স্মুদি প্রাণ জুরানোর পাশাপাশি অনেক স্বাস্থ্য উপকারিতাও দেবে।