আজারবাইজানের সঙ্গে যুদ্ধের শঙ্কা প্রকাশ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। গত মঙ্গলবার তিনি বলেন, ১৯৯০ সাল থেকে যে চারটি গ্রামে বাকুর প্রশাসন দখল জারি রেখেছে, সেগুলো ফেরত না দিলে যুদ্ধ বাধতে পারে। গত সোমবার ওইসব আজারবাইজানি গ্রামের কাছের তাভুশ অঞ্চল পরিদর্শন শেষে পরদিন তিনি ওই মন্তব্য করেন। উল্লেখ্য, সাবেক সোভিয়েন ইউনিয়নের অন্তর্ভুক্ত দুই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নাগার্নো-কারাবাখ ছিটমহলসহ আন্তঃসীমান্ত নানা ইস্যুতে বিবাদে লিপ্ত রয়েছে।
উত্তর আর্মেনিয়ার তাভুশ অঞ্চলের কাছাকাছি অবস্থিত ওই চার গ্রাম বর্তমানে জনবসতিহীন। গত ৩০ বছর ধরে জায়গাটির ওপর আর্মেনিয়ার নিয়ন্ত্রণে নেই। কিন্তু এসবের কৌশলগত গুরুত্ব দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্মেনিয়ার জন্য এগুলোর নিয়ন্ত্রণের কৌশলগত তাৎপর্য বেশি। জর্জিয়ার সঙ্গে ইয়েরেভানের যোগাযোগ প্রতিষ্ঠায় এই জায়গাগুলো প্রয়োজন।
আজারবাইজান প্রশাসনা বলছে, বাকু ওই চার গ্রাম ইয়েরেভানকে তখনই দেবে, যদি নাগার্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া শান্তিচুক্তিতে পৌঁছায়।