উত্তর কোরিয়া ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে চীন। চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার এবং চীনা কর্মকর্তারা বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন। এরপরই গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।
কেসিএনএ বলেছে, গত বৃহস্পতিবারের ওই বৈঠকে চীনা নেতা ওয়াং হুনিং উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন চীন-ডিপিআরকে বন্ধুত্ব এবং উভয় পক্ষের কৌশলগত পছন্দ কখনই বদলাবে না।
এর আগে চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেছিলেন। তখনো উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকার করেছিলেন উভয় দেশের নেতারা।
উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যুরোর বিকল্প সদস্য এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পরিচালক কিম সং ন্যাম।