জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগ্রহী, এমন তথ্য দিয়েছে পিয়ং ইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত সোমবার কিম জং উনের বোন ও সরকারের শীর্ষ কর্তা কিম ইও জং এ নিয়ে বিবৃতি প্রকাশ করেন।
কিম ইও জংয়ের বিবৃতি অনুযায়ী, যেকোনো পর্যায়ের বৈঠকের জন্য কিম ইউ জং আগে জাপানকে উত্তর কোরিয়ার প্রতি তাদের ‘শত্রুভাবাপন্ন’ নীতি পরিবর্তন করতে বলেছেন। জাপানের প্রধানমন্ত্রীর জানা উচিত যে, তিনি চেয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন বলেই আমাদের নেতৃত্ব তার সঙ্গে দেখা করবেন, বিষয়টি এমন নয়। টোকিও ও পিয়ং ইয়ংয়ের মধ্যে কূটনীতি স্বাভাবিক অবস্থায় নেই। গত কয়েক দশকে জাপানি নাগরিকদের অপহরণ করারও অভিযোগও তুলে আসছে টোকিও। সংখ্যাটি শতাধিক বলে জানায় জাপান। গত সোমবার প্রধানমন্ত্রী কিশিদা জাপানি আইনসভায় বলেন, ‘অপহরণ সমস্যা সমাধানে’ দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এজন্য উত্তর কোরিয়ার কাছে তিনি আগে থেকেই বিভিন্ন প্রস্তাব পাঠিয়ে আসছেন।