রূপায়ণ সিটি উত্তরায় ‘ক্রিমসন কাপ’ চালু

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার জীবনধারায় আরেকটি পালক যুক্ত হলো। আমেরিকার ব্র্যান্ড ‘ক্রিমসন কাপ’ চালু হলো রূপায়ণ সিটি উত্তরায়।

গতকাল বুধবার সন্ধ্যায় ক্রিমসন কাপ আউটলেট উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান।

ক্রিমসন কাপে কফির পাশাপাশি পেস্ট্রি ও ফাস্টফুড আইটেম বিক্রি হবে। উচ্ছ্বসিত কফিপ্রেমীরা নতুন আউটলেটে ভিড় জমিয়েছিলেন। সুস্বাদু কফি, মজাদার পেস্ট্রি এবং আরও অনেক খাবারের স্বাদ পাওয়া যাবে এখানে।

প্রধান অতিথির বক্তব্যে মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘বাংলাদেশে গেটেড কমিউনিটিতে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শপ আসতে পারে, আজকে আমরা ক্রিমসন কাপ উদ্বোধনের মাধ্যমে এ মেসেজটা দিতে চাই। শুধু কমার্শিয়াল প্লেসে নয়, রেসিডেন্সিয়াল এরিয়াতেও চেইন শপগুলো আসতে পারে এটি তার একটি উদাহরণ।’

ক্রিমসন কাপের কো-ফাউন্ডার সারফরাজ আনোয়ার উপল বলেন, ‘বাংলাদেশে এটিসহ ১৫তম আউটলেট উদ্বোধন করতে পেরেছি। অন্যান্য আউটলেটে স্বচ্ছ স্বাদ যেমন পাবেন, ঠিক এখানে একইরকম পাবেন। খাবারের স্বাদ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আপনারা সবাই আসবেন, খাবেন এবং আমাদের রিভিউ দেবেন যাতে আপনাদের সুপরামর্শ নিয়ে এগিয়ে যেতে পারি।’

রূপায়ণ সিটি উত্তরায় ক্রিমসন কাপের আগমনে আনন্দিত অতিথিরা। তারা বলেন, নতুন এ আউটলেট তাদের কাছে শুধু একটি কফি হাউজের চেয়েও বেশি কিছু। এটি তাদের বন্ধুদের সঙ্গে দেখা করা, কাজ করার এবং বিশ্রামের জন্য একটি নতুন স্থান হবে।

অনুষ্ঠানে ক্রিমসন কাপের জেনারেল ম্যানেজার (জিএম) অপারেশন আবদুল রকিব পলাশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।