এরদোয়ানের সহযোগী

মস্কো হামলায় হাত ছিল বিদেশিদের

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার ঘটনায় বিদেশি শক্তির হাত ছিল, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমর সেলিক। গতকাল বৃহস্পতিবার টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপে সাধারণত অন্য দেশের পৃষ্ঠপোষকতা থাকে।

তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একেপির উপ-চেয়ারম্যান ওমর সেলিক বলেন, এটা সুস্পষ্ট যে, অন্য কোনো রাষ্ট্রের গোয়েন্দাদের সহযোগিতা ছাড়া এই ধরনের পেশাদার হামলা করা কার্যত অসম্ভব। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। গত শুক্রবার ক্রকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে।