নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলে একটি জনপ্রিয় নাইট ক্লাবে এক ব্যক্তি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে প্রবেশ করে আত্মঘাতী হামলা চালানোর ভয় দেখিয়ে চারজনকে জিম্মি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৬ ঘণ্টা পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার ভোরে এক ব্যক্তি এডা নগরীর জনপ্রিয় ‘ক্যাফে পেটিকোট’ এ প্রবেশ করে আত্মঘাতী হামলা চলানোর হুমকি দিয়ে চারজনকে জিম্মি করে। কিছুক্ষণ পর তিন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। প্রায় ৬ ঘণ্টা ধরে জিম্মি নাটক চলার পর চতুর্থ ব্যক্তির দেখা মেলে।
গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তি কী কারণে এ কাণ্ড করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ। তার মানসিক স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগে পুলিশ বলেছিল, এখন পর্যন্ত তারা -সন্ত্রাসী হামলার উদ্দেশে এ ঘটনা ঘটে থাকতে পরে এমন ইঙ্গিত পাননি।