Learn English with Misterduncan
মিস্টার ডানকান একজন অভিজ্ঞ ইংরেজি শিক্ষক। তার কাছ থেকে ইংরেজি শিখতে পারো Learn English with Misterduncan ইউটিউব চ্যানেলটির মাধ্যমে। Mister duncan চীনের নাগরিক। তিনি বর্তমানে বিশ্বের সবাইকে ইউটিউবের মাধ্যমে ইংরেজি শিখিয়ে থাকেন। তার ইউটিউব চ্যানেলের লুপ লিস্টে ১০৯টি ভিডিও রয়েছে। এই ভিডিওগুলো কমবেশি ১০ মিনিটের কাছাকাছি হয়ে থাকে। ফলে ধৈর্যচ্যুতি যেমন ঘটে না, তেমনি ছোটখাটো বিরতির মধ্যেই ভিডিও দেখা যায়।
Learn English with EnglishClass101.com
ইউটিউবে যারা ইংরেজি শেখে তাদের কাছে ভীষণ জনপ্রিয় চ্যানেল হলো Learn English with EnglishClass101.com। দ্রুত ইংরেজি শেখার জন্য সহায়ক হওয়ায় চ্যানেলটির এই জনপ্রিয়তা। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও খুবই মজার এবং সহজবোধ্য। চ্যানেলটিতে আমেরিকান ও ব্রিটিশ দুই ধরনের ইংরেজিই শেখানো হয়।
BBC Learn English
ইংরেজি শেখার অন্যতম বিখ্যাত ইউটিউব চ্যানেল হলো ইইঈ খবধৎহ ঊহমষরংয। ইংরেজি শেখার জন্য ইংরেজি নিউজ দেখার বিকল্প নেই। তা ছাড়া সংবাদমাধ্যমে প্রমিত ইংরেজিতে সংবাদ পরিবেশন করা হয়। তাই যদি বিশুদ্ধ ইংরেজি শিখতে চাও তাহলে বেশি বেশি ইংরেজি নিউজ দেখার অভ্যাস তৈরি করো। বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ইংরেজি নিউজ চ্যানেল হচ্ছে BBC News শুদ্ধ এবং ব্যাকরণসম্মত ইংরেজি ভাষা শিখতে চাও তাহলে BBC Learn English ইউটিউব চ্যানেলটি অনুসরণ করতে পারো।
Rachel’s English
তুমি যদি আমেরিকান ইংরেজি শিখতে আগ্রহী হও তাহলে BBC Learn English চ্যানেলটি অনুসরণ করলে উপকৃত হবে। আমেরিকার অধিবাসীরা অত্যন্ত দ্রুত কথা বলে, তাই তাদের কথা শুনে শেখা কিছুটা অসুবিধাজনক। কিন্তু Rachel’s English চ্যানেলে খুবই ধীরে ধীরে এবং স্পষ্টভাবে আমেরিকান ইংরেজি শেখানো হয়। শুধু তাই নয়, ইংরেজি বিভিন্ন শব্দের আমেরিকান উচ্চারণ কী হবে তা সাবটাইটালের মাধ্যমে শেখায়।