নবম-দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ

মুহাম্মদ আরিফুর রহমান

সহকারী অধ্যাপক

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

চতুর্থ  অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায়

বহুনির্বাচনী

১. জুয়েল ও রাসেল যৌথভাবে একটি অংশীদারি ব্যবসায় পরিচালনা করেন। তাদের ব্যবসায়ে মূলধনের প্রয়োজন হওয়াতে বিত্তশালী বন্ধু মি. তারেককে তারা অংশীদার হিসেবে গ্রহণ করতে চান। এর জন্য তাদের মধ্যে প্রয়োজন-

ক. মূলধন           খ. চুক্তি  গ. দক্ষতা           ঘ. সুসম্পর্ক

২. সমবায়ের উপবিধিতে উল্লেখ থাকে-

র. সমবায় সমিতির নাম      রর. সমবায় সমিতির ঠিকানা     

ররর. সমবায় সমিতির উদ্দেশ্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর    

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৩. ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’ কোন মন্ত্রণালয়ের অধীন?

ক. শিল্প খ. অর্থ      গ. জ্বালানি ও খনিজ   ঘ. যোগাযোগ

৪. কোম্পানি গঠনের কোন পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করা হয়?

ক. প্রথম খ. দ্বিতীয়            গ. তৃতীয়            ঘ. চতুর্থ

৫. সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন শেয়ারহোল্ডার দ্বারা সীমাবদ্ধ কোম্পানিকে কী বলা হয়?

ক. প্রাইভেট লিমিটেড কোম্পানি

খ. পাবলিক লিমিটেড কোম্পানি 

গ. অসীম দায়সম্পন্ন কোম্পানি

ঘ. সাধারণ যৌথ মূলধনী কোম্পানি

৬. কৃষক, শ্রমিক ও মৎস্য চাষি কোন ধরনের পেশার উদাহরণ?

ক. কৃষিভিত্তিক                  খ. গ্রামভিত্তিক     

গ. কৃষি ও গ্রামভিত্তিক                    ঘ. থানাভিত্তিক

৭. ‘বাংলাদেশ বেতার’ কোন ধরনের সংগঠনের অন্তর্গত?

ক. একমালিকানা সংগঠন    খ. অংশীদারি সংগঠন     

গ. সমবায় সংগঠন                        ঘ. রাষ্ট্রীয় সংগঠন

৮. একজন আপাতদৃষ্টিতে অংশীদারের বৈশিষ্ট্য হলো-

র. ব্যবসায় থেকে অবসর গ্রহণ করেছে          রর. ব্যবসায়ের পাওনাদার 

ররর. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর    

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৯. কোন পত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ করতে শুরু করতে পারে?

ক. নিবন্ধনপত্র                  খ. কার্যারম্ভের অনুমতিপত্র

গ. বিবরণপত্র                  ঘ. স্মারকলিপি

১০. ইউরোপে শতকরা কতভাগ ব্যবসায় একমালিকানা ভিত্তিক?

ক. ৮০   খ. ৮২  গ. ৮৫   ঘ. ৯০   

উত্তর

১. খ, ২. ঘ, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. ক, ১০. ক