প্রোস্টেট ক্যানসার

২০৪০ সালে আক্রান্ত পুরুষ হবে দ্বিগুণ

২০৪০ সাল নাগাদ প্রোস্টেট ক্যানসার আক্রান্ত পুরুষ রোগীর সংখ্যা দাঁড়াবে ২৯ লাখ যা সাম্প্রতিক পরিসংখ্যানের তুলনায় দ্বিগুণ। এই সময়ের মধ্যে রোগটিতে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা বছরে ৮৫ শতাংশ বাড়বে। নতুন গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

শতাধিক দেশে পুরুষের ক্যানসারে প্রোস্টেট সমস্যাটি বড় আকার ধারণ করেছে। প্রোস্টেট ক্যানসার এখন মৃত্যু ও অক্ষমতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী মানুষের বয়স ও জীবনকাল বাড়ার পরিপ্রেক্ষিতে এই ধরনের রোগ ও রোগজনিত মৃত্যুর সংখ্যার বৃদ্ধি দেখা যাবে আগামী ১৫ বছরে। ২০২০ সালে যেখানে ১৪ লাখ মানুষ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছে, ২০৪০ সালে তা বেড়ে ২৯ লাখে গিয়ে দাঁড়াবে।  প্রোস্টেট ক্যানসার সংক্রান্ত তথ্যউপাত্ত প্রকাশিত হয়েছে ল্যানস্টে সাময়িকীতে। আজ শনিবার ফ্যান্সের প্যারিসে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ইউরোলজির বার্ষিক কংগ্রেসে এই গবেষণা প্রতিবেদন উত্থাপন করা হবে। এতে আরও বলা হয়, ২০২০ সালে মৃত্যুসংখ্যা তিন লাখ ৭৫ হাজার ছিল এবং ২০৪০ সালে এটি হবে সাত লাখ। অর্থাৎ ২০ বছরে মৃত্যুসংখ্যা ৮৫ শতাংশ বৃদ্ধি পাবে।