প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : জর্জ ল্যামেটার

২. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তর : ক্যাপ্টেন এম মনসুর আলী

৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের রচয়িতা কে?

উত্তর : সিকানদার আবু জাফর

৪. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কী?

উত্তর : আঙুর

৫. ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে?

উত্তর : রিচার্ড ফাইনম্যানকে

৬. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

উত্তর : তারেক মাসুদ

৭. দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?

উত্তর : নীলফামারী

৮. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর : পদ্মা

৯. খাসিয়া উপজাতি কোন জেলায় বাস করে?

উত্তর : সিলেট

১০. বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?

উত্তর : অস্ট্রেলিয়া

১১. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশে?

উত্তর : মিয়ানমার

১২. আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে?

উত্তর : ক্রিস গেইল

১৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?

উত্তর : ৪১

১৪. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

উত্তর : ব্রাসেলস, বেলজিয়াম।

১৫. কোন সভ্যতায় সর্বপ্রথম ‘বাটখারা’ ব্যবহারের প্রচলন হয়?

উত্তর : সিন্ধু সভ্যতায়

১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবে?

উত্তর : ১৯৫৩ সালে

১৭. ছয় দফা আন্দোলনের প্রথম শহীদ কে?

উত্তর : মনু মিয়া

১৮. টুইটারের বর্তমান নাম কী?

উত্তর : এক্স

১৯. তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

উত্তর : ঝিনাইদহ

গ্রন্থনা : মো. হাছিবুল বাসার