টাঙ্গাইলে হেলিকপ্টারে বউ আনলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা

টাঙ্গাইলের মির্জাপুর আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ বিন সিয়াম হেলিকপ্টারে করে বউ বাড়িতে এনেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নামেন বর ও নববধূ। তা দেখতে গ্রামবাসী ওই স্কুল মাঠের চারপাশে ভিড় জমান । সিয়াম উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের ইটভাটা মালিক হাবিবুর রহমান হবির ছেলে।

সিয়ামের বাবা হাবিবুর রহমান হবি জানান, পরিবারের একমাত্র ছেলে সিয়ামের বিয়ে স্মরনীয় করে রাখতে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টারে করে নববধূ বাড়িতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার বিকেল চারটায় উপজেলা লতীফপুর গ্রামের আলমাস মাস্টারের একমাত্র মেয়ে আফরিন আক্তারের সঙ্গে সিয়ামের বিয়ে হয়।

লতীফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি বলেন, হেলিকপ্টারে বরযাত্রী আসা আমাদের এলাকায় এই প্রথম। এলাকাবসী এই বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করেছে।