অ্যামনেস্টির অভিযোগ

মধ্যপ্রাচ্য সংকটে ইইউ ‘দ্বৈতনীতি’ নিয়েছে

মধ্যপ্রাচ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি এবার তাদের প্রতিবেদনে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে মধ্যপ্রাচ্যকে। এতেই ইউরোপের মনোভাবকে কাঠগড়ায় তুলেছে তারা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ এবং ইইউ নেতৃত্ব জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক মানবাধিকারের নীতিগুলো অনুসরণ করছে না। তাদের দ্বৈতনীতি উদাহরণ হয়ে থাকছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘গত বছরের ৭ অক্টোবরের পর ইসরায়েল প্রত্যাঘাতের প্রচার শুরু করে। এরপর বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর নির্বিচারে আক্রমণ শুরু হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, তারা আন্তর্জাতিক ও মানবিক আইন মেনে গাজায় আক্রমণ করেছে। কিন্তু বাস্তবে তারা এই আইনের প্রধান বিষয়গুলো লঙ্ঘন করছে।’

গত দুবছর ধরে ইসরায়েল ও ইহুদি সংগঠনগুলো একে অপরের প্রতি বৈরী মনোভাব প্রদর্শন করছে।