ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (১ মে) সকাল ১১টায় উপজেলার নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ান বাজার সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ফয়জুন্নাহার টুনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুর্নিমল সাহা, মুফতী রেদওয়ানুল বারী সিরাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু), ইউপি সদস্য আবুল কাশেম, দিপালী রানী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা মো: রেনু সরকার, মো. সিদ্দিক আলী, মো: আক্তার উদ্দিন, মহিলা নেত্রী পাপিয়া সারোয়ার, তাজুল ইসলাম খান, শ্রমিক নেতা মো. নূর আফজাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সুমন প্রমুখ। অনুষ্ঠানে শ্রমজীবি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।