গরমে প্রতিদিন ডিম নয়

অনেকেই আছেন প্রতিদিন সকালে বা দিনে একটা করে ডিম খান। কিন্তু এই গরমে প্রতিদিন একাধিক ডিম খাওয়ার অনেক ঝামেলা রয়েছে। তাই গরমের এই সময়টাতে ডিম খেতে হবে বুঝে শুনে। সুপার ফুড ডিম প্রোটিনসমৃদ্ধ খাবার হিসেবে স¦ীকৃত। শরীরের জন্য ডিমের উপকারিতা বলে শেষ করা যাবে না। তাপপ্রবাহের মধ্যে প্রতিদিন একাধিক ডিম খেলে শরীরের ছোট-বড় ক্ষতি হতে পারে।

এমনিতে ডিম খুবই সহজপাচ্য খাবার। তবে গরমের দিনে আমাদের হজমশক্তি খুব দুর্বল হয়ে পড়ে। আর সেই সুবাদে ডিমের মতো একটি সহজপাচ্য খাবার হজম করাও কারও কারও ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনকি এ কারণে হতে পারে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা। তাই  গরমের দিনে একাধিক ডিম খেতে বারণ করেন বিশেষজ্ঞরা।

আমাদের অতি প্রিয় ডিমের কুসুমে রয়েছে খারাপ কোলেস্টেরল। যা হার্টের বড় ধরনের ক্ষতি করে। বিশেষ করে হার্ট অ্যাটাক থেকে শুরু করে একাধিক জটিল অসুখের ফাঁদ এড়াতে চাইলে রোজ রোজ একাধিক গোটা ডিম খাওয়া বাদ দিতে হবে। এমনকি কোলেস্টেরলের মাত্রাও বাড়বে না। ডিমের সাদা অংশে অনেকের অ্যালার্জি হয়। আর দিনে একাধিক ডিম খেলে এই সমস্যা বাড়তে পারে।  তাই ডিম যাদের সহ্য হয় না বা ডিম খেলে যাদের র‌্যাশ, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তারা গরমের সময়টাতে ডিম এড়িয়ে চলাই ভালো।

ডিমে আছে সালমোনেল্লা নামক এক ধরনের ব্যাকটেরিয়া। তাই ডিম সবসময় ভালো করে সিদ্ধ করে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাই পোচ ডিমের সঙ্গে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে ঢুকে যেতে পারে। তারপর শুরু হয়ে যায় পায়খানা-বমি। এসব সমস্যা থেকে রক্ষা পেতে ডিম ভালো করে সিদ্ধ করে  খেতে হবে। তবে গরমের এই দিনে একাধিক ডিম না খাওয়াই ভালো। গরমের সময় একেবারেই ডিম খাবেন না। এটাও ঠিক না। প্রয়োজনে সপ্তাহে ৩ থেকে ৪টি ডিম খেতে পারেন।