নবম-দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ

মুহাম্মদ আরিফুর রহমান

সহকারী অধ্যাপক

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

চতুর্থ অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায়

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১০. প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

ক. ২ জন                                    খ. ১০ জন     

গ. ২০ জন                                  ঘ. ৫০ জন

১১. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ্য বিষয়বস্তু হলো

র. ব্যবসায়ের প্রকৃতি                     রর. অংশীদারদের দায়িত্ব

ররর. বিরোধ মীমাংসার পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর    

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

১২. ‘বাংলাদেশ টেলিভিশন’ কোন ধরনের সংগঠনের অন্তর্গত?

ক. রাষ্ট্রীয় সংগঠন             খ. অংশীদারি সংগঠন     

গ. সমবায় সংগঠন                        ঘ. একমালিকানা সংগঠন

১৩. কোন ধরনের ব্যবসায় সংগঠনে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থান হয়?

ক. অংশীদারি                  খ. যৌথ মূলধনী     

গ. রাষ্ট্রীয়                                    ঘ. সমবায়

১৪. নিবন্ধনবিহীন অংশীদারি ব্যবসায় সংগঠন কত টাকার বেশি পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারে না?

ক. ১০০                         খ. ৫০০

গ. ১,০০০                                  ঘ. ২,০০০ 

১৫. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় কোন ধরনের কোম্পানিকে?

ক. পাবলিক লিমিটেড কোম্পানি

খ. প্রাইভেট লিমিটেড কোম্পানি   

গ. বিদেশি কোম্পানি

ঘ. দেশি কোম্পানি   

১৬. অংশীদারি ব্যবসায়ে সব অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হয়

ক. উপবিধি                                 খ. নিবন্ধনপত্র      

গ. চুক্তিপত্র                                 ঘ. স্মারকলিপি

১৭. কোন পত্র পাওয়ার পর পাবলিক লিমিটেড কোম্পানি কাজ করতে শুরু করতে পারে?

ক. নিবন্ধনপত্র                  খ. কার্যারম্ভের অনুমতিপত্র

গ. বিবরণপত্র                  ঘ. স্মারকলিপি

১৮. আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠানই একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে উঠেছে। কারণ-

র. এটি জীবিকা অর্জনের সহজ উপায়

রর. স্বল্প পুঁিজতে এরূপ ব্যবসায় গড়ে তোলা যায় 

ররর. দ্রুত বড়লোক হওয়ার সহজ উপায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর    

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

১৯. বর্তমানে বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত?

ক. ১৯১৩ সালের             খ. ১৯৩২ সালের

গ. ১৯৯৪ সালের             ঘ. ২০০১ সালের

উত্তর

১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. খ, ১৪. ক, ১৫. ক, ১৬. গ

১৭. খ, ১৮. ক, ১৯. গ