সালাম মুর্শেদীকে ফিফার শাস্তি

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় ফিফার নৈতিকতা কমিটি ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে। সাবেক এই ফুটবলার বাফুফের ফিন্যান্স কমিটিরও প্রধান। বাফুফের ক্রয় ও পরিশোধের প্রক্রিয়াগুলোতে মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ ক্রয়াদেশ এবং ভুয়া দলিল দস্তাবেজ পরিবেশনের দায়ে তাকে এই শাস্তি দিয়েছে ফিফা। যার মাধ্যমে আরেকবার কলঙ্কিত হলো দেশের ফুটবল।

সালাম মুর্শেদী ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেশ কজন সাবেক কর্মকর্তার ওপর আরও বড় শাস্তির খড়গ নেমে এসেছে ফিফার কাছ থেকে।