ইউক্রেনকে ১২৩ কোটি ডলারের অস্ত্র দেবে স্পেন

গত মাসে ঘোষিত ১২৩ কোটি ডলার অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও লেপার্ড ট্যাংক পাঠানোর পরিকল্পনা করেছে স্পেন। গতকাল সোমবার এমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক পত্রিকা এল পাইস।

এল পাইস বলেছে, ইউক্রেনকে প্রায় এক ডজন প্যাট্রিয়ট অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, ১৯টি সেকেন্ড হ্যান্ড জার্মান নির্মিত লেপার্ড ট্যাংক হস্তান্তর করবে স্পেন। এ ছাড়া অন্যান্য স্পেন নির্মিত অস্ত্র, যেমন অ্যান্টি ড্রোন গিয়ার এবং গোলাবারুদও দেবে স্পেন।

গতকাল মাদ্রিদ সফরে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির। সফরকালে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং রাজা ফিলিপের সঙ্গে দেখা করার কথা তার।