সাধারণ নির্বাচনে ভোট দিল দক্ষিণ আফ্রিকার মানুষ

বর্ণবাদ বিদায় নেওয়ার পর দক্ষিণ আফ্রিকায় এই প্রথম তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক জাতীয় নির্বাচনে ভোট দিল। স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোটের আনুষ্ঠানিক ফল আসতে পারে আগামী সপ্তাহে। অবশ্য ভোটের আগের জরিপ বলছে, গত ৩০ বছর ধরে দেশটির ক্ষমতায় থাকা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এবার পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে আছে। তাবে অবশ্য দলটির সরকার গঠনে বড় ধরনের কোনো বাধা আসবে না বলে মনে করছেন অনেকে। 

বিবিসি জানাচ্ছে, এবার দেশটিতে মোট নিবন্ধিত ভোটার দুই কোটি ৭০ লাখ। প্রায় ২৩ হাজার ভোট কেন্দ্রে হয় ভোট গ্রহণ। এদিন ভোটাররা প্রাদেশিক সরকারের পাশাপাশি জাতীয় পার্লামেন্টের সদস্যও নির্বাচনেও ভোট দেন।