দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল তার জামিনের মেয়াদ সাত দিন বাড়ানোর যে আবেদন করেছিলেন তা নিয়ে শুনানি করতে রাজি নয় ভারতের সুপ্রিম কোর্ট। যেহেতু কেজরিওয়ালকে নিম্ন আদালতে জামিনের আবেদন করার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার গতকাল বুধবার তার মামলাটি তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানান।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কেজরিওয়াল ভোটের ফলাফল ঘোষণা করার সময় কারাগারের বাইরে থাকতে চাইছেন। যে জন্য গত সোমবার তিনি জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য নতুন করে কাছে আবেদন করেন। আবেদনে তিনি তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে কিছু স্বাস্থ্যগত পরীক্ষার জন্য জামিনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর কথা।
তবে গত মঙ্গলবার কেজরিওয়ালের সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। তারা জানিয়েছিলেন, প্রধান বিচারপতিই এ আবেদনটি তালিকাভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার স্পষ্ট জানিয়ে দেন, এ মামলা তালিকাভুক্ত করা হবে না।