ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর এলাকায় নাছিমা মুকাই আলী (ঘোড়া) প্রতীকের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন ও প্রচারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলীর একান্ত পিএস মো. হারুন অর রশিদ জানান, রাতে আদম ঈদগা সংলগ্ন একটি নির্বাচনী ক্যাম্পে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ সময় আমাদের নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত একটি গাড়ি খবর পেয়ে এগিয়ে গেলে কয়েকজন মুখোশধারী লোক এলোপাতাড়ি ভাবে গাড়িতে হামলা করে। এতে মাইক্রো গাড়িটি কাচগুলো ভেঙে যায়।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।