বিভিন্ন প্রভাব ফেলবে||ইমতিয়ার শামীম
বিজেপির এই টালমাটাল বিজয় কি কোনো প্রভাব ফেলতে চলেছে? এক কথায় বলতে গেলে বিজেপির টালমাটাল বিজয় এবং কংগ্রেসের প্রত্যাবর্তন, বাংলাদেশের সরকার ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে চলেছে
ভারতের লোকসভা নির্বাচনের ফল থেকে সুস্পষ্ট, গণমাধ্যমের ওপর প্রচণ্ড নীরব খবরদারিত্ব নির্মাণ করে বিশ্ব জুড়ে পুনরায় বিজয়ী হওয়ার যে ঢেউ হিন্দুত্ববাদী আদর্শে বিশ্বাসী বিজেপি সৃষ্টি করেছিল, ভারতের জনগণ তাতে গা ভাসায়নি। বিজেপি যে কর্র্তৃত্ববাদী রাজনীতি ও শাসন উৎপাদনের সূচনা করেছিল, জনগণ বরং তার প্রতিক্রিয়ায় ভোটকেন্দ্রে গিয়ে বিজেপির গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করেছে। দুই-দুইবার ব্যাপক জনপ্রিয়তা নিয়ে রাষ্ট্রক্ষমতায় এসে আত্মবিশ্বাসী হয়ে ওঠা এ দলটির জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।
পড়ুন এখানে...
প্রভাব পড়বে না||সুপন রায়
মোদির বদলে ইনডিয়া জোট ক্ষমতায় গেলে যে কোনো প্রভাব তৈরি হয়ে যেত, তেমনটা হওয়ার পূর্ব ইতিহাসও নেই। ভারত ভারতই। যেই ক্ষমতায় যাক না কেন, স্বার্থের প্রশ্নে এক চুল ছাড় দেবে না সে দেশের কোনো সরকার
লোকসভা ভোটের পালা শেষ হলো! মানুষ ভোট দিতে পারল! মঙ্গলবার দিনভর গণনা হলো। বুধবার সকালে প্রকাশ্যে এলো, চূড়ান্ত ফলাফল! একদলীয় শাসনের ইতি হলো। লোকসভায় ফিরছে বিরোধী দলনেতার পদ। কার ভাগ্যে যাচ্ছে, দিল্লির মসনদ? যদিও ৩০০ আসন টপকাতে পারেনি বিজেপি, যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দলটি, যদিও কোনো মতে পার হতে পেরেছে ম্যাজিক ফিগার, তবু এ কথা বলে দেওয়া যায়, আবারও সরকার গঠন করতে যাচ্ছেন মোদি! তবে কথা কিন্তু আছে; যদিও এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, তবুও তাদের ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছে ইনডিয়া জোট।
পড়ুন এখানে...