অফিসার নিয়োগ দিচ্ছে এনসিসি ব্যাংক

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ইনভেস্টমেন্ট অফিসার (ইসলামিক ব্যাংকিং) বিভাগে এক্সিকিউটিভ অফিসার/সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি।

বিভাগ: ইনভেস্টমেন্ট অফিসার (ইসলামিক ব্যাংকিং)।

পদ: এক্সিকিউটিভ অফিসার/সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন।

অতিরিক্ত যোগ্যতা: যোগাযোগ দক্ষতা, আলোচনা দক্ষতা, স্বচালিত ও প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৪।

সূত্র: বিডিজবস।