কোটায় হয়েছেন পুলিশ কর্মকর্তা, বেরিয়ে আসছে পরিবারের কুকীর্তি

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম

ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে আলোচনায় আসার পর ভারতের আইএএস (ইন্ডিয়ান সিভিল সার্ভিস) অফিসার পূজা খেদকারের পরিবারের নানা কুকীর্তি বেরিয়ে আসছে। এবার অনলাইনে তাঁর মায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে অস্ত্র হাতে কৃষকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, আইএএস–২০২৩ ব্যাচে ভারতীয় ক্যাডার সার্ভিসে নিয়োগ পান পূজা। তবে তাঁর নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠে। তিনি ভারত সরকার নির্ধারিত ওবিসি তথা অন্যান্য অনগ্রসর শ্রেণি—কোটায় চাকরিতে নিয়োগ পান। নিয়োগ প্রক্রিয়ায় ছাড় পেতে পূজা নিজেকে দৃষ্টি ও মানসিকভাবে প্রতিবন্ধী বলে দাবি করেছিলেন। কিন্তু তাঁর বিষয়টি নিশ্চিত করার জন্য যে বাধ্যতামূলক পরীক্ষা করতে অস্বীকার করেন। ভারতীয় আইনে এটি বাধ্যতামূলক হলেও তিনি তা করেননি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একটি ট্রাইব্যুনাল তাঁর নিয়োগের বিরুদ্ধে রায় দেয়। তার পরও পূজা সিভিল সার্ভিস নিয়োগ নিশ্চিত করতে সক্ষম হন।

পূজার বাবা দিলীপ খেদকারও সাবেক আইএএস কর্মকর্তা। অভিযোগ উঠেছে, তিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি রুপি কামিয়েছেন এবং মহারাষ্ট্রের পুনে জেলার মুলসি তালুকের বিভিন্ন স্থানে ২৫ একর জমিও কিনেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, পরিবারটি প্রতিবেশী কৃষকদের জমিও দখলের চেষ্টা করেছে বিভিন্ন সময়ে। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছুদিন আগে আইএএস অফিসার পূজা খেদকারের মা এক ব্যক্তিকে বন্দুক হাতে হুমকি দেন। যা পূজা খেদকারকে আরও বিপদে ফেলে দিয়েছে। 

এদিকে, এনডিটিভির কাছে আসা এক বিশেষ নথি থেকে দেখা গেছে, ‘২০২৩ সালের স্থাবর সম্পত্তির বিবৃতি’ অনুসারে, পূজা খেদকর মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে পাঁচটি প্লট ও দুটি অ্যাপার্টমেন্টের মালিক, যার মূল্য ২২ কোটি টাকা। তিনি আহমেদনগর ও পুনেতে যথাক্রমে ৪৫ লাখ এবং ৭৫ লাখ মূল্যের দুটি অ্যাপার্টমেন্টের মালিক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত