পাকিস্তানের চেয়ে ভারতের কাছে বেশিসংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দাবি করেছে সুইডিশ এক প্রতিষ্ঠান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানায়, ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ভারতের কাছে ১৭২টি পারমাণবিক অস্ত্র ছিল। আর পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে ছিল ১৭০টি।
এসআইপিআরআই জানাচ্ছে, ২০২৩ সালে ভারত তার পারমাণবিক অস্ত্রাগারের আকার বাড়িয়েছে এবং ভারত ও পাকিস্তান উভয়েই নতুন ধরনের পারমাণবিক সরবরাহ ব্যবস্থার বিকাশ অব্যাহত রেখেছে। এই দুই দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, উত্তর কোরিয়া এবং ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন অব্যাহত রেখেছে এবং ২০২৩ সালে বেশ কয়েকটি দেশ নতুন পারমাণবিক অস্ত্রবাহী সিস্টেম মোতায়েন করেছে ।