হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কিছু জিকির ও বাক্যের কথা বলেছেন যা আকারে খুবই ছোট, কিন্তু তা পাঠ করলে অনেক সওয়াব অর্জন করা যায়। হাদিস থেকে এমন সাতটি জিকির ও দোয়া উল্লেখ করা হলো।
এক. দৈনিক ১০০ বার ‘সুবহানাল্লাহ’ পাঠ করলে ১ হাজার সওয়াব লেখা হয় এবং ১ হাজার গুনাহ মাফ করা হয়। (সহিহ মুসলিম)
দুই. বেশি বেশি ‘আলহামদুলিল্লাহ’ বলা। এটা আমলের পাল্লাকে ভারী করে এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। (ইবনে মাজাহ)
তিন. ‘সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ পাঠ করা। রাসুল (সা.) এটাকে পৃথিবীর সব কিছুর চেয়ে অধিক প্রিয় বলে সাব্যস্ত করেছেন। (সহিহ মুসলিম)
চার. দৈনিক ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমাণ (সগিরা) গুনাহ থাকলেও তা মাফ করে দেওয়া হবে। (সহিহ বুখারি)
পাঁচ. রাসুল (সা.) বলেন, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম’ এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। (সহিহ বুখারি)
ছয়. রাসুল (সা.) বলেছেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বাক্যটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি। (সহিহ বুখারি)
সাত. রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং বিকেলে ১০ বার দুরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে।’ (আত তারগিব ওয়াত তারহিব)