মেক্সিকোর সিনালোয়া মাদক চক্রের নেতা জাম্বাদা গ্রেপ্তার

বিশ্বের অন্যতম মাদকসম্রাট ইসমাইল এল মায়ো জাম্বাদাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গত বৃহস্পতিবার টেক্সাসের এল পাসো থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় সংস্থাটি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, জাম্বাদার সঙ্গে গুজম্যানের (এল চ্যাপো) ছেলে জোয়াকিন গুজম্যান লোপেজকেও গ্রেপ্তার করা হয়।

বিবিসি লিখেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা জোয়াকিন এল চ্যাপো গুজম্যানের সঙ্গে হাত মিলিয়ে  মেক্সিকোর সিনালোয়া মাদক চক্র গড়েন ৭৬ বছর বয়সী জাম্বাদা। আশির দশকের শেষ দিকে গুয়াদালাজারা চক্রের পতনের পর এই সিনালোয়া চক্র প্রতিষ্ঠা করেন জাম্বাদা।

আফিম থেকে প্রস্তুত মাদকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে উচ্চ মৃত্যুহার দেখা যাচ্ছে, তার জন্য ফেন্টানিলকে দায়ী করা হয়।