পুলিশ নেই সাঈদীর বাদী সাক্ষীরা নিখোঁজ!

নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা নেই। জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও সাক্ষীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সূত্রে বিষয়টি জানা গেছে। এ ব্যাপারে পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর প্রকাশের পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

স্থানীয় লোকজন জানান, মামলার বাদী ইন্দুরকানী উপজেলার পারেরহাট ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব হাওলাদার, সাক্ষী গৌরঙ্গ দাস, আলতাফ, নবীন, মাহতাব উদ্দিনসহ সাক্ষীদের এলাকায় দেখা যাচ্ছে না। তাদের নিরাপত্তার জন্য যে পুলিশ সদস্যদের নিয়োগ করা হয়েছিল তাদের ‘প্রত্যাহার’ করা হয়েছে। যেকোনো সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।