কালীগঞ্জে রাষ্ট্রীয় স্থাপনা ও শিল্পকারখানা পরিদর্শন করলেন আজম খান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ, সরকারি হাসপাতাল, কালীগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শন করেছেন ব্যবসায়ী ও রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা আজম খান।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় আজম খান সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদ, সরকারি হাসপাতাল, কালীগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ কালীগঞ্জের সব শিল্প প্রতিষ্ঠান আমাদের দেশের সম্পদ। এ সকল সরকারি ও বেসরকারি স্থাপনা, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ সমস্ত সম্পদ আমাদের জনগণের সম্পদ। দেশের নাগরিক হিসেবে এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। এ সম্পদের ওপরে যেন কেউ হস্তক্ষেপ, আক্রমণ ও সন্ত্রাসী হামলা না করে। এ দেশের সংখ্যালঘুরাও আমাদের ভাই। তাদেরসহ সর্বস্তরের জনগণের জানমাল রক্ষায় বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ীসহ সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ ত্যাগ ও সর্তক থাকার জন্য আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, এশিয়ান টেলিভিশন ও দৈনিক কালবেলা কালীগঞ্জ প্রতিনিধি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মুহাম্মদ নোমান, দৈনিক জনবাণী প্রতিনিধি মো. রায়হান, কালীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান লুলু, দৈনিক আলোর জগৎ প্রতিনিধি মো. পনির খন্দকার, সাংবাদিক শাহ্ নেওয়াজ, বিক্রম শীল, মো. মমতাজ বেগম উপস্থিত ছিলেন।