বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সব নেতাকার্মীদের সনাতন ধর্মালম্বীদের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১০ আগস্ট) তিনি এ আহ্বান জানান।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে তিনি এক বিবৃতিতে জানান, সংখ্যালঘুদের কোনো ক্ষতির সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।
বিবৃতিতে শাকিল আহম্মেদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের পর এক শ্রেণির দুষ্টচক্র সারাদেশে ব্যাপক লুটপাট শুরু করে, যা বিএনপির মতাদর্শের পরিপন্থী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মালম্বী ও সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেজন্য বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’